ABP Ananda LIVE : ‘সুপ্রিম কোর্ট বলার পরেও আত্মসমর্পণ করেননি, আপনি তো খুব প্রভাবশালী’, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন-মামলায় মন্তব্য বিস্মিত বিচারপতির। ‘এই BDO-কে সাসপেন্ড করা হয়েছে, নাকি চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে? একজন পলাতক অভিযুক্ত কোষাগার থেকে বেতন নেবেন, এটা হতে পারে না। একজন ঘুরে বেড়াচ্ছেন, মামলার জন্য আইনজীবী নিয়োগ করছেন কিন্তু ধরতে পারছেন না, আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?’, প্রশান্ত বর্মন-মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের।

 

আরও খবর

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে একাধিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, রাশিয়ার কাছ থেকে বাকি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং Su-57-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইতিমধ্যেই ভারত ও রাশিয়া ব্রাহ্মসের আপগ্রেড নিয়ে আলোচনা করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *