ABP Ananda LIVE : কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার পর আমিষ প্রসাদ গ্রহণও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন…

Tarapith News: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। ভোর ৪টে থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মায়ের মন্দিরের দরজা। দুপুরে ১ঘন্টার জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা। দুপুরের খাবারে ছিল খিচুড়ি, সাদা অন্ন, বলিদানের মাংস, সোল মাছ পোড়া, সহ রাজকীয় ভোগ। সন্ধ্যায় শুরু হবে মায়ের সন্ধ্যারতি। তারাপীঠের পাশাপাশি ভিড় কঙ্কালীতলায়। ভোর থেকে ভক্তদের ভিড়। কোপাই নদীর তীরে সারাদিন ধরে চলছে পুজো। মা কঙ্কালিকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। মা-কে নিবেদন করা হয় ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধেয় হবে বিশেষ মহা আরতি, আর মধ্যরাত্রে হবে মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হয় সাধু-সন্ন্যাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *