কলকাতা: তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ভোররাতের অগ্নিকাণ্ডে মৃত্যু ৫ জনের, আহত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে। রিসেপশন থেকে চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন।                                  

পুলিশ সূত্রে খবর, হোটেলের আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন তারাপীঠে। আবাসিক-ভর্তি ছিল ওই হোটেল। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ জনের। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, দাবি হোটেল মালিকের।                                  

হোটেলে থাকা এক আবাসিক জানান এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। পুণ্যার্থীরা বলেন, ‘আমরা এই হোটেলের ১ নম্বর রুমে ছিলাম। আমাকে একজন পুলিশ অফিসার বাইরে নিয়ে আসেন, কিন্তু আমার মা কোথায় এখন কোথায় কিচ্ছু জানি না। কাল দুপুরে এসেছি বাদুরিয়া থেকে। আরও দুটো বাচ্চা আছে। আমি বাইরে আসতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাই।’                                              

এখনও নিজের আত্মীয়-পরিজনকে খুঁজে না পেয়ে উৎকণ্ঠায় একাধিক আবাসিক। আবাসিকদের দাবি, ভোররাতে প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে, এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা পর্যন্ত।                                             

হোটেল সূত্রে দাবি, শ্রাবণ মাস উপলক্ষ্য়ে প্রচুর আবাসিক ছিলেন। ভোররাতে যখন তাঁরা ঘুমোচ্ছিলেন, তখনই আগুন লাগে। আতঙ্কে হোটেল থেকে বেরিয়ে আসেন আবাসিকরা। তবে তার আগেই বেরোতে না পেরে মৃত্য়ু হয় বেশ কয়েকজনের। হোটেলের মালিকের দাবি, AC-র সুইচে প্রথমে আগুনের ঝলকানি দেখা যায়। এরপরই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। আবাসিকদের একাংশের অভিযোগ, পিছনের ফায়ার এক্সিটের গেট বন্ধ থাকায় নামতে গিয়ে বেগ পেতে হয়। পরে দমকল এসে তালা খুলে ভেঙে বের করেন আবাসিকদের।            



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *