বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বড় সাফল্য পুলিশের। বাড়িতে চুরির ঘটনার তদন্তে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না। গ্রেফতার তিনজন। ধৃতদের মধ্যে একজন নাবালিকা। উল্লেখ্য, গত ২৪ জুলাই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনার পর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নন্দীগ্রাম থানার পুলিশ। তদন্তে নেমে নন্দীগ্রাম থানার আইসি অজয় কুমার মিশ্রের নেতৃত্বে পুলিশ এই ঘটনায় বড়সড় সাফল্য পায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। আইন অনুযায়ী ওই নাবালিকাকে আদালতের নির্দেশে হোমে পাঠানো হয়েছে। কীভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছিল, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও চুরি যাওয়া সম্পত্তির পুরো উদ্ধার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার আরও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সামনে আনা হতে পারে বলে জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *