কলকাতা: বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ। সোমবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, পুজোর আগে বার্ধক্য ও বিধবা ভাতা নিয়েও ঘোষণা করলেন তিনি। এবার থেকে বার্ধক্য ও বিধবা ভাতা ১ হাজার থেকে বেড়ে হল দেড় হাজার টাকা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যদি কেউ বিধবা ভাতার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার অর্থ পেতে চান তবে আবেদন করতে পারেন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেন। তিনি বলেন, ”আপনাদের বয়স যাদের ৬০-এর মধ্যে, অর্থাৎ ২৫ থেকে ৬০-এর মধ্যে, আপনার এই ১৫০০ টাকাটা সারেন্ডার করে ৩০০০ টাকার অন্নপূর্না ভাতা নিন। আপনারা তাহলে ৩০০০ টাকা, একটু বেশি অঙ্কের অর্থ পাবেন। আপনাদের সুবিধা হবে। ১৫০০-এর পরিবর্তে ৩০০০ টাকা নিন।  আপনার এই ১৫০০-এর বিষয়ে নিকটবর্তী বিডিও অফিসে বা পুরসভায় যোগাযোগ করুন। আমি আমাদের নারী ও শিশু সংক্রান্ত ডিপার্টমেন্টকে (Department of Women & Child Development and Social Welfare) বলব, তাঁরাও যেন এই বিষয়ে প্রপার গাইডলিন দিয়ে সাহায্য করেন। তাহলে আপনি বাড়তি ১৫০০ টাকা পাবেন।”                

আরও পড়ুন – অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনায় দিব্যাঙ্গজন দের বাড়তি সুবিধা নিয়ে বড় ঘোষণা – 

আর একটা সুখবর আমি দেব দিব্যাঙ্গজন বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সীদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, ১৭ সেপ্টেম্বর আমরা টাকা ট্রান্সফার করব। এবং সেই দিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্য জুড়ে। আমি দিব্যাঙ্গজনদের জন্য বলছি, এমন ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গজন দিদি ও বোন বেড়িয়েছেন। যারা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে পড়েন। আমরা দুটো ভাতা দিচ্ছিনা। কিন্তু কেবলমাত্র আমরা দিব্যাঙ্গজনদের বলছি, ২৫ থেকে ৬০ মহিলা যারা দিব্যাঙ্গ তারা ১,৫০০ টাকা ভাতাও পাবেন আর অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও পাবেন। অর্থাৎ মোট ৪,৫০০ টাকা পাবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *