Abhishek Banerjee Office: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। অভিষেকের অফিস ভাড়াতেও শান্তনু সিন্হা বিশ্বাস ও বিনয় মিশ্র যোগ? প্রভাব খাটিয়ে বিনয় মিশ্র ও শান্তনু সিনহা বিশ্বাস অফিস কব্জা করেন, দাবি পুলিশের। বর্তমানে জেলবন্দি শান্তনু সিন্হা বিশ্বাস, বিদেশ পলাতক বিনয় মিশ্র। বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি পুলিশের। “মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিস ভাড়া নেওয়া হয়”। “১৭ হাজার স্কোয়ার ফিটের ৭ ও ৮ তলার মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা”, গত পাঁচ মাস ধরে অফিসের ভাড়াও বকেয়া, দাবি পুলিশের। “২০২০ সালে রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চুক্তি হয়”। “এলাহাবাদ ব্যাঙ্কের হরিশ মুখার্জি ব্রাঞ্চ থেকে দু’দফায ৫০ লক্ষ টাকা দেয় AITC”। “চুক্তির শর্ত ছিল, কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত দখল করা যাবে না”। “ব্যবহার করা বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না”, চুক্তির একাধিক শর্ত মানা হয়নি, দাবি মালিক পক্ষের। এপ্রসঙ্গে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী?