ABP Ananda LIVE : ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী। অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি। কীভাবে রাস্তা আটকে বহুতল নির্মাণ? পুরসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিজেপি বিধায়কের।

 

আরও খবর

নিউ ফরাক্কায় রেললাইনে ধস, কার্যত বিচ্ছিন্ন উত্তরের লাইফলাইন । ধসের তৃতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্যাক মেরামতি । নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে এই ধস নামে। বৃহস্পতিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে  ট্র্য়াক মেরামতির কাজ । দ্রুত ধস মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ধসের জেরে এখনও মেন লাইনের আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল।

এই ধসের জেরে , আজ শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন, একাধিক ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। আটকে পড়া যাত্রীদের জল ও খাবারের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বাস চালাচ্ছে রাজ্য সরকার । কিন্তু তবু বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের সমস্যা সমাধান হচ্ছে না।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *