কলকাতা: অতিবৃষ্টির জের, বৃহস্পতিবার নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনের ট্র্য়াকের নীচে মাটি ধসে যায়। যার জেরে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল-যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্য়াক-মেরামতি। বাতিল হয়েছে বহু ট্রেন। বিপর্যস্ত মালদা-শিলিগুড়ির দিকে যাওয়ার এবং সেদিক থেকে দক্ষিণবঙ্গে আসার ট্রেন পরিষেবা। মেরামতির কাজ শুরু হলেও, আপ লাইনে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাওয়ার ট্রেন কার্যত বন্ধই। যার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী। বাসের টিকিট মিললেও, তার দাম খুব চড়া। এই প্রেক্ষিতে বাড়তি বাস চালানোর কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। এই পরিস্থিতিতে রেল দফতর কোন কোন ট্রেন বাতিল ও কোন কোন ট্রেন রিসিডিউল করা হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে। 

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ?     

মালদা ডিভিশনের নিউ ফারাক্কা স্টেশনের কাছে ভূমিধসের কারণে, ০৫.০৯.২০২৬ তারিখের ১৩১৬৪ নম্বর সহরসা–শিয়ালদা হাটে বাজার এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়াও, শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, হাওড়া – কামাখ্য়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া – ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, বাতিল করা হয়েছে শিয়ালদা – আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদা – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা – সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস, বাতিল, শিয়ালদা – মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা – বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা – জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা – রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা – যোগবাণী এক্সপ্রেস, হাওড়া – কাটিহার এক্সপ্রেস সহ বহু ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকা দেখে নিন পূর্ব রেলওয়ের এক্স পোস্টে।

কোন ট্রেনটি রিসিডিউল করা হয়েছে ?

পূর্ব রেলওয়ের তথ্য় অনুযায়ী, ট্রেন নং ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা আজ, ০৪.০৯.২০২৬ তারিখে সন্ধা ৬ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটির সময়সূচী পরিবর্তন করে ৭ টা ৩০ মিনিট করা হয়েছে।

পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক কী জানিয়েছেন ?

পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি, নিউ ফারাক্কার কাছে ভূমিধসের কারণে তৈরি হওয়া সমস্যা এবং যাত্রীদের অসুবিধার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ”পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পান্ডের নিবিড় তত্ত্বাবধানে ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, মালদা ডিভিশনের কর্মকর্তা এবং গ্রাউন্ড কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশটি ঠিক করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। কিছু ট্রেন পরিষেবা বাতিল বা নিয়ন্ত্রিত করা হলেও, যাত্রীদের অসুবিধা কমানোর জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। মেরমতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলেছে এবং আশা করা হচ্ছে যে আজ রাতের মধ্যেই তা শেষ হয়ে যাবে এবং আগামীকাল সকালের মধ্যে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *